পুলিশের সঙ্গে গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনার ঘাসিয়ারচরে পুলিশের সঙ্গে দস্যুদের গোলাগুলি হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, দুপুরে হাতিয়ার তমরুদ্দী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ মেঘনার ঘাসিয়ারচরে একটি মামলার তদন্ত করতে যায়। পুলিশের দলটি ইঞ্জিনচালিত নৌকা থেকে নেমে চরে ঢোকার পর কিছুদূর যেতেই স্থানীয় বনদস্যু ও জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট ধরে এ গোলাগুলি চলে। একপর্যায়ে দস্যুরা পিছু হটলে পুলিশ হাতিয়ার মূল ভূখণ্ডে ফিরে যায়।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, দস্যুদের গুলির জবাবে তাঁরা আটটি গুলি ছোড়েন।
হাতিয়া থানার ওসি এ টি এম আরিচুল হক বলেন, এ ঘটনায় কোনো পক্ষে হতাহতের ঘটনা ঘটেনি।