পুলিশের সঙ্গে গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল দুপুর দেড়টার দিকে কাজলা ব্রিজের কাছে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাত্রাবাড়ী থানার ওসি কে এম আবুল কাশেম জানান, গোলাগুলিতে কেউ আহত হয়নি।