প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস, নাশকতা ও উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে নোয়াখালীর পুলিশ প্রশাসন। গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের (এসপি) সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ সহায়তা চাওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ। সভায় জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকেরা অংশ নেন।