পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত যুবদলকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত যুবদলের এক কর্মী গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি ক্লিনিকে মারা গেছেন। তাঁর নাম হুমায়ুন কবির। তিনি শুলকবহর ওয়ার্ড যুবদলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।হুমায়ুন কবিরের মৃত্যুর খবর নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৩ মে পুলিশের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান হুমায়ুন। তাঁর মাথায় কাঁদানে গ্যাসের শেলের আঘাত ছিল।আহত হুমায়ুন ওই দিনই হাসপাতালে ভর্তি হন। গতকাল সন্ধ্যায় সার্জিস্কোপ হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে মারা যান তিনি। হুমায়ুন কবিরের মৃত্যুর খবর পেয়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের বিএনপির জ্যেষ্ঠ নেতারা হাসপাতালে যান।