পুলিশের সঙ্গে সংঘর্ষে ডাকাতসর্দার গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডাকাতসর্দার ফরিদুল আলম ওরফে গুরা মুনিয়া গুলিবিদ্ধ এবং পুলিশের সিপাহি মোহম্মদ খালেক ও খলিলুর রহমান আহত হয়েছেন। পুলিশ আহত গুরা মুনিয়াকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার ঠান্ডা মিয়ার ছেলে ডাকাতসর্দার গুরা মুনিয়া কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক রয়েছে।