পুলিশের সঙ্গে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে গতকাল দুপুরে পুলিশের সঙ্গে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এই অনুষ্ঠানের আয়োজন করেন।

দুপুর থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আমন্ত্রিত সাংবাদিকেরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। সেখানে পুলিশ সদর দপ্তরের ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে পুলিশের আত্মিক সম্পর্ক রয়েছে। তবে কখনো তাঁদের সঙ্গে কিছুটা দূরত্ব থাকে। আমরা সেই দূরত্ব ঘুচিয়ে ফেলে তাঁদের সঙ্গে মধুর সম্পর্ক গড়তে চাই।’ আমন্ত্রিত সাংবাদিকদের তিনি স্বাগত জানান। 

অনুষ্ঠানে সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, পুলিশ সংকটের মধ্যে থেকে ঐতিহাসিক দায়িত্ব পালন করে যাচ্ছে। 

কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, জঙ্গি দমনসহ বিভিন্ন ইস্যুতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, সাংবাদিক ও পুলিশ মানুষের সেবা করছে। দুপক্ষের মধ্যে পেশাগত সম্পর্কও রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম প্রমুখ।