পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা থানা এলাকায় আজ শনিবার রাতে পুলিশের সঙ্গে কয়েক যুবকের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ ঘটনায় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মো. লিটন (৩০) নামের এক যুবককে আটক করেছে।

লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কাছ থেকে চার রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ডেমরার মীর হাজীরবাগ এলাকার আবু হাজী স্কুল রোডে শামসুদ্দিন গ্যারেজে কয়েকজন যুবক মাদক ব্যবসা করছেন—এমন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে সেখানে পুলিশ অভিযান চালায়। ওই সময় যুবকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে লিটনের পায়ে তিনটি গুলি লাগে। বাকি যুবকেরা পালিয়ে যায়। পরে লিটনকে আটক করে হাসপাতালে পাঠানো হয়।