পুলিশের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার সকালে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইনসে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম। এ সময় জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্যরা উপস্থিত ছিলেন। সভায় সম্প্রতি জেলায় শেষ হওয়া ৪০টি ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জানানো হয়। আলোচনা শেষে যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় সার্জেন্ট আসাদকে ক্রেস্ট দেওয়া হয়।