প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলা পুলিশের সমাবেশ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইনসে আয়োজিত এ সমাবেশে কুচকাওয়াজ, সালাম গ্রহণ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয়। প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মো. ইকবাল বাহার। পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খানের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. এনামুল হক, রাজশাহীর পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার প্রমুখ বক্তব্য দেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।