পুলিশের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, থানা হবে জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক। গতকাল শনিবার আফতাবনগরে ডিএমপির গুলশান বিভাগ আয়োজিত বিট পুলিশিং সমাবেশে তিনি এ কথা বলেন। কমিশনার বলেন, জনগণকে এমন সেবা দিতে হবে, যাতে তারা থানায় এসে হাসিমুখে বের হয়ে যেতে পারে এবং প্রয়োজনে আবার থানায় আসার ইচ্ছা পোষণ করে। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনতার মধ্যে সেতুবন্ধ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খানের সভাপতিত্বে সভায় ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতউল্লাহ, ডিএমপির অতিক্তি পুলিশ কমিশনার জামিল আহমদ প্রমুখ বক্তব্য দেন। সভায় এ কে এম রহমতউল্লাহ তাঁর নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকলে তাদের সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান।