পুলিশের সামনে মারধর পরে হাসপাতালে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চকবাজারে সন্ত্রাসীদের হাতে আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪৮) গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পরিবারের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা তাঁকে মারধর করে। পরে তিনি পুলিশের হেফাজতে মারা যান।তবে চকবাজার থানা পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। নিহত দেলোয়ারের ভাই আবদুল কুদ্দুছ অভিযোগ করেন, দেলোয়ার পরিবারের সঙ্গে চকবাজার থানার পশ্চিম ইসলামবাগে থাকতেন। গত মঙ্গলবার রাতে একই এলাকার মুয়াজ্জিম নামের এক লোক খুন হন। পূর্বশত্রুতার জের ধরে ওই খুনের মামলায় তাঁর ভাইকে প্রধান আসামি করা হয়। গত বুধবার পুলিশ তাঁর বাসায় যায়। এরপর পুলিশের উপস্থিতিতে বাদীপক্ষের লোকজন দেলোয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ হেফাজতে গতকাল শুক্রবার সকাল নয়টায় তিনি মারা যান।