পুলিশের সেই সদস্য ক্লোজড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলীতে শ্রেণীক্ষকে ঢুকে এক স্কুলছাত্রকে মারধর করার ঘটনায় পুলিশ সদস্য আবু সায়িদকে গত বুধবার প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা নিকলীতে এসে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত ছাত্র আবু তালেবের খোঁজ নেন। আবু তালেব নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এ নিয়ে বুধবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘শ্রেণীক্ষকে ঢুকে স্কুলছাত্রকে পুলিশের মারধর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এদিকে বুধবার আবু তালেবকে এক্স-রে করার জন্য কিশোরগঞ্জ নেওয়া হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেনের নির্দেশে পুলিশ সদস্য আবু সায়িদকে বুধবার সকালে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ওই ঘটনায় তদন্ত চলছে ।