পুলিশের হাত ঘুরে হুন্ডির টাকা ব্যবসায়ীদের হাতে!
দিনদুপুরে মহাসড়কে থামিয়ে দেওয়া হলো দ্রুতগতির একটি প্রাইভেট কার। দ্রুততার সঙ্গে চালকসহ আরোহীকে নামিয়ে নিল জয়পুরহাটের কালাই থানার পুলিশের পাঁচ সদস্যের একটি দল। কেউ কিছু বুঝে ওঠার আগেই একজন পুলিশ কর্মকর্তা কারটি চালিয়ে ছুটলেন থানার দিকে। কারটি নেওয়া হলো কর্মকর্তাদের বাসভবন এলাকায়। কার থেকে নামিয়ে নেওয়া ব্যক্তিদের দ্রুততার সঙ্গে থানায় নিয়ে গেলেন পুলিশের অন্য সদস্যরা।আটক দুজনকে স্বল্প সময়ের জন্য কর্তব্যরত কর্মকর্তার কক্ষে বসিয়ে রাখা হলো। কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করেই কিছুক্ষণ পর কারসহ তাঁদের ছেড়েও দেওয়া হলো। ছাড়া পাওয়ার পর আরোহী লু ৎ ফর রহমান দাবি করলেন, কারের পেছনের আসনে রাখা একটি চটের বস্তা নামিয়ে নিয়েছে পুলিশ। ওই বস্তায় ২০ লাখ ৩০ হাজার টাকা ছিল। জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার নীলকমল, সুদর্শন বাবু, রাশেদসহ কয়েকজন ব্যবসায়ী এ টাকা ব্যবসার কাজে তাঁর মাধ্যমে কারযোগে পাঠাচ্ছিলেন বগুড়ায়। কিন্তু পুলিশ টাকার বস্তা সরিয়ে ফেলার কথা অস্বীকার করে। টাকার মালিকপক্ষ দ্রুত বিষয়টি জানালেন জেলা পুলিশের কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের। মাঠে নামেন জেলা পুলিশের একজন কর্মকর্তা। সারা রাত টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে টাকার মালিকপক্ষকে মামলা করতে বলেন। তাতে কাজ হয়। তা ৎ ক্ষণিক ওই কর্মকর্তার মাধ্যমে মালিকপক্ষকে গায়েব করা টাকার কিছু অংশ ফেরত দেন অভিযুক্তরা। থানার রেকর্ড অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিমের নেতৃত্বে ওই দলে ছিলেন পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার, উপসহকারী পরিদর্শক হযরত আলী, কনস্টেবল আবদুল হাই ও পিকআপচালক মুনির উদ্দিন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, কারটি থামানোর পর চালকসহ আরোহী লু ৎ ফর রহমানকে নামিয়ে দিয়ে ওসি ফজলুল করিম নিজেই সেটি থানায় নিয়ে যান। আর পুলিশের অন্য সদস্যরা আটক ব্যক্তিদের থানায় নেন। লু ৎ ফর রহমান বলেন, থানায় নিয়ে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি। ছাড়া পেয়ে থানার বাইরে এসে দেখেন, গাড়িতে রাখা টাকার বস্তাটি পুলিশ নামিয়ে নিয়েছে।হুন্ডি ব্যবসায়ী হবিবর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘লু ৎ ফরকে দিয়ে কারযোগে ২০ লাখ ৩০ হাজার টাকা বগুড়ায় পাঠানো হচ্ছিল। তল্লাশির নামে কালাই থানার পুলিশ সেই টাকা পুরোটাই গায়েব করে দেয়। ওই টাকা ফেরত দেওয়ার জন্য প্রথমে পুলিশকে নানাভাবে অনুরোধ করা হয়। কিন্তু পুলিশ অস্বীকার করলে বিষয়টি জেলা পুলিশের কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের জানানো হয়। রোববার রাতে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুজন নেতাসহ মালিকপক্ষ নিয়ে জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আল মামুন রাতভর বৈঠক করেন। সেই বৈঠকে টাকা ফেরত দেওয়ার জন্য থানার পুলিশকে চাপ দেন তিনি। কিন্তু তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলার পরামর্শ দেন এএসপি। মামলার কথা শুনে তা ৎ ক্ষণিক আট লাখ টাকা ফেরত দেয় পুলিশ।’কালাই থানার পরিদর্শক সুব্রত কুমার দাবি করেন, ‘ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে ওই কারটি আটক করে থানায় নেওয়া হয়েছিল। কারটি তল্লাশি করে অবৈধ কিছু না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। এখন কারটিতে টাকা ছিল—এমন অভিযোগ তুলে হুন্ডি ব্যবসায়ীরা পুলিশকে ফাঁসাতে চাইছে।’ তবে ওসি ফজলুল করিম বলেন, ‘হেরোইন বহনের তথ্য পেয়ে কারটিতে তল্লাশি চালানো হয়েছিল। তাতে কোনো টাকার বস্তা ছিল না। রোববার রাতে সার্কেল এএসপি স্যারের মধ্যস্থতায় বিষয়টি সুরাহা হয়েছে।’এএসপি আল মামুন বলেন, ‘শুনেছি কয়েকজন ব্যবসায়ী কারযোগে টাকা পাঠাচ্ছিল। তারা হুন্ডি ব্যবসায়ী কি না, তা পুলিশের জানা নেই। কালাই থানার পুলিশ কারটি তল্লাশি করে ছেড়ে দেয়। এ সুযোগে ব্যবসায়ীদের এক পক্ষ নিজেরাই টাকা সরিয়ে পুলিশের ওপর দোষারোপ করে। রোববার রাতে থানায় বসে সে বিষয়টিরই সুরাহা করা হয়েছে। সেখানে পুলিশের কাছ থেকে টাকা উদ্ধারের মতো কোনো ঘটনা ঘটেনি।’পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ‘বিষয়টি জানার পর আমি কারের যাত্রী লু ৎ ফরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। পুলিশ টাকা সরিয়েছে—এ কথা কেউ আমাকে বলেনি। পুলিশের একজন কর্মকর্তা নিজে উপস্থিত থেকে দুই পক্ষকে নিয়ে বিষয়টির সুরাহা করেও দিয়েছেন। তার পরও পুলিশের কেউ এ ধরনের অনৈতিক কাজে জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।’