পুলিশের ১৪ কর্মকর্তার রদবদল
পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার মো. শামসুদ্দিনকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার, কেএমপির কমিশনার শফিকুর রহমানকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার (আরএমপি), আরএমপির কমিশনার এস এম মনির-উজ-জামানকে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি শৈবাল কান্তি চৌধুরীকে বিএমপির কমিশনার, নড়াইলের পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুর রহমানকে কেএমপির কমিশনার, রাঙামাটির বেতবুনিয়ার পিএসটিএসের কমান্ড্যান্ট (এসপি) মোরশেদ আলমকে ঢাকার পিবিআইর এসপি, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ছিবগাত উল্লাহকে ঢাকার পঞ্চম এপিবিএনের অধিনায়ক (এসপি), বান্দরবানের এসপি কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, বরিশাল রেঞ্জের এসপি আসাদুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, রংপুর রেঞ্জের এসপি দেবদাস ভট্টাচার্যকে বান্দরবানের এসপি, রাজশাহী রেঞ্জে সংযুক্ত গাইবান্ধার প্রাক্তন এসপি এ কে এম নাহিদুল ইসলামকে মেহেরপুরের এসপি, মেহেরপুরের এসপি মোফাজ্জেল হোসেনকে মাদারীপুর অঞ্চলের মহাসড়ক (হাইওয়ে) পুলিশের এসপি ও পুলিশ সদর দপ্তরের এআইজি মুশফেকুর রহমানকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।