পুলিশের ১৪৬ জন কর্মকর্তার পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ১৪৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।তাঁদের মধ্যে ৮৪ জন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৪২ জন। তাঁদের মধ্যে ৩১ জন চলতি দায়িত্বে থাকা এসপি রয়েছেন। বাকি ১১ জন অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়েছেন।অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে ১৯ জন এসপি থেকে এবং একজন চলতি দায়িত্বে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়েছেন।