পুলিশের ১৯ কর্মকর্তাকে বদলি
সিলেট মহানগরের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াসহ পুলিশের ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার জননিরাপত্তা বিভাগ এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে।
স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) উপপুলিশ মহাপরিদর্শক পদে আসছেন গোলাম কিবরিয়া। সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব নিচ্ছেন এসপিবিএনের উপমহাপরিদর্শক মো. নিশারুল আরিফ।
এর বাইরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ মোশাররফ হোসাইনকে সারদার পুলিশ একাডেমীতে পুলিশ সুপার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালক মো. কাইয়ুমুজ্জামান খানকে ঢাকার নৌ পুলিশ ইউনিটে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র্যাবের পরিচালক পদে, পুলিশ টেলিকমের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক কাজী জিয়াউদ্দিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, সহকারী পুলিশ মহাপরিদর্শক এম এ জলিলকে খুলনা শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের পুলিশ সুপার পদে, পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপুলিশ পরিদর্শক তানভীর মমতাজকে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. সুলাইমানকে চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
আরও যাঁদের বদলি করা হয়েছে তাঁরা হলেন: পুলিশ অধিদপ্তরে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানকে চাঁদপুরের নৌপুলিশ ইউনিটে, ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুনন্দা রায়কে পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক, খুলনা শিল্পাঞ্চল পুলিশের মো. নাজমুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, গাজীপুর মহানগরের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শরিফুর রহমানকে খুলনার নৌপুলিশ ইউনিটের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক নেছার উদ্দীন আহমেদ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার ফাহিমা হোসেনকে ময়মনসিংহের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে মাদারীপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোমিনুল ইসলাম ভূইয়াকে চট্টগ্রাম অঞ্চলের নৌপুলিশ ইউনিটে, ঢাকা মহানগর পুলিশের পুলিশ সুপার সালমা সৈয়দা পলিকে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার আবু আশ্রাফকে ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।