পুলিশের ৩৩তম বিসিএস ব্যাচের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩তম বিসিএসের মাধ্যমে পুলিশে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ২০১৬-১৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৭২ সদস্যের কমিটিতে মো. হাসিনুজ্জামান সভাপতি এবং মো. জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে ১২ জন সহসভাপতি, সাতজন যুগ্ম সম্পাদক, ১৬ জন কার্যনির্বাহী সদস্য ও বাকিরা বিভিন্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।