পুলিশের ৪৯ জন কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ পুলিশের আরও ৪৯ জন কর্মকর্তাকে গতকাল পদোন্নতি দেওয়া হয়েছে। এঁদের মধ্যে পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতি. ডিআইজি) পদে পাঁচজন, অতিরিক্ত এসপি নেতা থেকে এসপি পদে ১৬ জনকে এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত এসপি পদে ২৮জনকে পদোন্নতি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগের দিন সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ ৫৫জন উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়। পুলিশ সূত্র জানায়, এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) সিদ্দিকুর রহমান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) আব্দুল জলিল মণ্ডল, কুমিল্লার পুলিশ সুপার শফিকুল ইসলাম ও ঢাকা জেলার পুলিশ সুপার ইকবাল বাহার।