পুলিশের ৫৩ পদে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত ৫৩টি পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ৩৭ জন অতিরিক্ত পুলিশ সুপার চলতি দায়িত্বে পুলিশ সুপার (এসপি) ও উপকমিশনার পদে দায়িত্ব পেয়েছেন। পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন আটজন।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে জাতিসংঘ শান্তি মিশন থেকে ফেরত অতিরিক্ত ডিআইজি মনজুর কাদের খানকে র্যাবের পরিচালক পদে এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার আমেনা বেগমকে হাইওয়ে পুলিশের এআইজি করা হয়েছে।