পুলিশের 'ডিএমপিনিউজের' যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসাধারণ ও গণমাধ্যমের তথ্য প্রাপ্তি আরও সহজ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপিনিউজ’ চালু করেছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল, ডিএমপির যুগ্ম কমিশনার ও মুখপাত্র মনিরুল ইসলাম এবং ডিএমপির উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, ডিএমপির এই অনলাইন পোর্টালের মাধ্যমে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে ডিএমপির মেলবন্ধন আরও শক্তিশালী হবে। এ ছাড়া এর মাধ্যমে জনসাধারণও সহজে তথ্য পাবে। এই ওয়েবপোর্টালে অপরাধ-বিষয়ক সংবাদ ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ পরিবেশন করা হবে বলে জানান তিনি।