পুলিশ-ডাকাত 'বন্দুকযুদ্ধ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার মিশ্রিপাড়া বাজার এলাকায় গত সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে ডাকাত দলের পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার বাজারের পাশে একদল ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে আগৈলঝাড়া থানার একদল পুলিশ রাত দুইটার দিকে সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট পর ডাকাতের দল পিছু হটে।
বাজারের কয়েকজন ব্যবসায়ী ও এলাকার বাসিন্দা প্রথম আলোকে বলেন, গভীর রাতে হঠাৎ গুলির শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। তবে ভয়ে কেউ ঘর থেকে বের হননি।
আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।