পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি পুলিশসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে খুনের মামলার আসািম ধরতে গিয়ে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
গত শনিবার রাত প্রায় ১২টায় চট্টগ্রামের সদরঘাট এলাকায় একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আলমগীর, কনস্টেবল খবিরুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী বাচাইয়া আহত হয়েছেন।
আহত তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন। এ সময় সন্ত্রাসী বাচাইয়ার কাছ থেকে জার্মািনর তৈির একটি পিস্তল ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
জোরারগঞ্জ থানার উপপরির্দশক মো. আলমগীর মুঠোফোনে জানান, গত ৪ মে মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পকেটে প্রাপ্ত রিসদের সূত্র ধরে পুলিশ ওই যুবকের পরিচয় পায়।
ওই যুবকের স্ত্রী পারভিন পুলিশকে জানান, ওই যুবক নেত্রকোনার বারহাট্টা থানার দুধগড়া গ্রামের রজব আলীর ছেলে মো. হাবিব (২৬)। ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে সন্ত্রাসী বাচাইয়া গ্রুপ মো. হাবিবকে হত্যা করে। গত শনিবার রাতে চট্টগ্রামের সদরঘাট এলাকার আকাশ হোটেলে (আবাসিক) ওই খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের মধ্যে কমপক্ষে ২০টি গুলিবিনিময় হয়। এ সময় ওই আবাসিক হোটেল থেকে ৩০ জন নারীসহ ১১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। ৩০ জন নারীকে সদরঘাট থানায় পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক মো. হুমায়ূন জানান, চট্টগ্রাম থেকে স্বপন চন্দ্র দাশ, আবদুল কুদ্দুস, ফয়েজ, শাহ আলম, মো. বাহাউদ্দীন, লিয়াকত আলী, নয়ন, খোরশেদ আলম, আবুল কালাম ও বাবুলকে আটক করা হয়েছে।
হাবিব হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরির্দশক মো. শফিক জানান, নিহত হাবিব কিছুদিন আগে ঢাকা থেকে দুজন নারী নিয়ে চট্টগ্রাম আসেন। টাকা নিয়ে দ্বন্দের জের ধরে হাবিবকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।