পুষ্টি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুষ্টিকর ও সুস্বাদু খাবার তৈরি ও এর গুণাগুণসহ পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শনিবার পটুয়াখালীর দশমিনায় মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পুষ্টি মেলা। উপজেলার দশমিনা ইউনিয়নের ১০টি গ্রামের ১০টি গ্রুপ থেকে নির্বাচিত ১০ জন অংশগ্রহণকারী এই মেলায় রান্না প্রতিযোগিতার মাধ্যমে বৈচিত্র্যময় পুষ্টিকর ও সুস্বাদু খাবার তৈরির পদ্ধতি, পরিবেশন ও এর গুণাগুণ সম্পর্কে আগত লোকজনকে ধারণা দেন। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ইকো কো-অপারেশন বরিশাল অঞ্চলে বাস্তবায়নাধীন প্রুফস্ প্রকল্পের পুষ্টি কার্যক্রমের আওতায় এ পুষ্টি মেলায় প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা।