পুষ্টি সচেতনতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি সচেতনতায় মানিকগঞ্জ সদর উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘হাসি’ এ কর্মসূচির আয়োজন করে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গ্যাড়াকুল বাজারে জাগীর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন এর উদ্বোধন করেন। হাসির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, হাসির যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান প্রমুখ। আশরাফুল আলম বলেন, গর্ভাবস্থায় সন্তানের স্বাস্থ্য ও পুষ্টির জন্য মায়ের পুষ্টির চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। তাই এই সময় মায়ের সঠিক পুষ্টি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। পরে গ্যাড়াকুল, চান্দির চর, জাগীর মেঘশিমুল গ্রামে লিফলেট বিতরণ করা হয়।