পুষ্টি সমস্যা সমাধানে বাজারকে প্রাধান্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুষ্টি পরিস্থিতিতে সন্তোষজনক অগ্রগতি অর্জন করতে পারেনি৷ তাই খাদ্যনিরাপত্তা ও পুষ্টি সমস্যা মোকাবিলায় কৃষিজ উত্পাদনে বৈচিত্র্য আনার পাশাপাশি খামার থেকে বাজারের মাধ্যমে খাদ্য সরবরাহ ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিতে হবে।
গতকাল মঙ্গলবার ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘কৃষি ও পুষ্টির মধ্যে যোগসূত্র স্থাপন ; বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন৷ ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগ ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান লেভারেজিং অ্যাগ্রিকালচার ফর নিউট্রিশান ইন সাউথ এশিয়া (লানসা) এ সেমিনারের আয়োজন করে৷
অনুষ্ঠানে ‘কৃষি খাদ্য ভ্যালু চেইন উদ্যোগসমূহ: খাদ্য স্বয়ংসম্পূর্ণতার অংশ হিসেবে বাংলাদেশে কমলা রঙের মিষ্টি আলু চাষের উদ্যোগ’ বিষয়ক গবেষণার ফলাফল তুলে ধরেন ব্র্যাকের কৃষি ও খাদ্যনিরাপত্তা কর্মসূচি প্রধান সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি