পুষ্টিহীন শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ছয় উপজেলায় অপুষ্টিতে ভুগছে ২ হাজার ৪০০ শিশু। এর মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। গতকাল বুধবার সকালে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় এ তথ্য জানান বক্তারা। ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন আবদুর রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পুষ্টিবিষয়ক কর্মকর্তা সানিয়া ইসলাম। নীলফামারী প্রতিনিধি