পুষ্প দিয়ে সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নদী দিবস উপলক্ষে দেশের ৪০৫টি সক্রিয় নদীকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে ফুলের পাপড়ি ছিটিয়ে সম্মানিত করবে অঙ্গীকার বাংলাদেশ নামের একটি সংগঠন। প্রধান কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় টঙ্গীর কামারপাড়া সেতুতে তুরাগ নদে পুষ্প-শুভেচ্ছা জানানো হবে। একই সময়ে সিলেটের সুরমা, বরিশালের কীর্তনখোলা ও ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে পুষ্প-শুভেচ্ছা জানানো হবে। নদীর দখল ও দূষণের ‘দৈত্যের’ হাত থেকে মুক্তির আহ্বান নিয়ে ‘তোমাদের দেব পুষ্প পাপড়ি উপহার’ শীর্ষক এ কর্মসূচি পালিত হবে। বিজ্ঞপ্তি|