পুষ্প-পপি বিদ্যালয়ের মেয়ে ও পোগলদিঘার ছেলেরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা শুরুর আগে জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা (সামনের সারি) ও পুষ্প–পপি বিদ্যালয়ের মেয়ে ফুটবলাররা। পৌর শহরের গণময়দান থেকে গতকাল তোলা l প্রথম আলো
খেলা শুরুর আগে জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা (সামনের সারি) ও পুষ্প–পপি বিদ্যালয়ের মেয়ে ফুটবলাররা। পৌর শহরের গণময়দান থেকে গতকাল তোলা l প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মেয়েদের খেলায় পুষ্প-পপি এবং ছেলেদের খেলায় পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়।

গতকাল বেলা ১১টার দিকে পৌর শহরের গণময়দানে মেয়েদের খেলা শুরু হয়। এতে মহাদান ইউনিয়নের পুষ্প-পপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল ও পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল অংশ নেয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়। পরে পোগলদিঘাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে পুষ্প-পপি বিদ্যালয় কোয়ার্টার ফাইনালে ওঠে। একই মাঠে দুপুর ১২টার দিকে পোগলদিঘা ও চর সরিষাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের দল অংশ নেয়। এতে ২-০ গোলে পোগলদিঘা জয়ী হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর শহরের নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে দল ও মেয়ে দল এ খেলায় অংশ নিচ্ছে। গতকাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মন্টু লাল তেওয়ারী, সরিষাবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা খাতুন প্রমুখ।