পুষ্প সাহা পুকুর অবিলম্বে ভরাট ও দখলমুক্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও জনগুরুত্ব বিবেচনায় লালবাগে জগন্নাথ সাহা রোডের পুষ্প সাহা পুকুর অবিলম্বে দখল ও ভরাটমুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। এই দখল ও ভরাট বন্ধ না হলে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেন সংগঠনের নেতারা এবং এলাকাবাসী।
গত শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পবা, গ্রিনমাইন্ড সোসাইটি ও পুষ্প সাহা পুকুর রক্ষা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে গ্রিনমাইন্ডের সভাপতি আমির হাসান, পবার সমন্বয়কারী আতিক মোরশেদ, পুষ্পসাহা পুকুর রক্ষা কমিটির আহ্বায়ক সায়েমুল ইসলাম, নাসফের সহসম্পাদক মো সেলিম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামাণিক, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক ভাসানী উপস্থিত ছিলেন।