পুষ্প সাহা পুকুর উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার পুষ্প সাহা পুকুর দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবি করেছেন পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের নেতারা। জগন্নাথ সাহা রোডে গতকাল শুক্রবার দুপুরে আয়োজিত নাগরিক সমাবেশে এ দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পুষ্প সাহা পুকুর রক্ষা কমিটি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে রাষ্ট্রীয় সম্পদ পুষ্প সাহা পুকুরটি আজ বিলীন হতে চলেছে। দখলদারদের মদদ দেওয়া প্রশাসনের কাজ নয়। জনস্বার্থে অবিলম্বে পুকুর রক্ষায় এগিয়ে আসতে হবে প্রশাসনকে।
সমাবেশে অবিলম্বে পুষ্প সাহা পুকুর থেকে সব বাড়িঘর ও আবর্জনা সরিয়ে নেওয়া এবং পুকুরটি পুনঃখননের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
সমাবেশে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন।
পুকুর রক্ষা কমিটির সভাপতি সায়েমুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি গোলাম মো. ইদু, পিস মুভমেন্টের সভাপতি কামাল আতাউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।