পুষ্পমেলা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পুষ্পমেলা। বৈকালী সংঘের উদ্যোগে নগরের মনিবাজারে আয়োজিত মেলায় বিভিন্ন প্রজাতির ফুল নিয়ে ১৪টি স্টল অংশগ্রহণ করবে। মেলা উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় নগরের মনিবাজারে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, বৈকালী সংঘের পুষ্পমেলাটি রাজশাহীর সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে এক ভিন্নমাত্রা যোগ করেছে। ১৯৮৫ সাল থেকে প্রতিবছর মনিবাজার চত্বরে পুষ্পমেলার আয়োজন করা হয়। শুক্রবার সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।