পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বই বিক্রি বন্ধ রেখে লেখক-প্রকাশকদের প্রতিবাদ’ শিরোনামে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। গতকাল মঙ্গলবার সমিতির সভাপতি আলমগীর শিকদার স্বাক্ষরিত ওই প্রতিবাদলিপিতে বলা হয়, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে সারা দেশের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার তথ্য সঠিক নয়। প্রকৃতপক্ষে হামলার প্রতিবাদ ও প্রকাশকদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে সারা দেশের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।