পুস্তক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫০ নেতা-কর্মীর মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুস্তক বিতরণ করা হয়েছে। কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এই পুস্তক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।