পুড়ল ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের শিবরামপুর এলাকা দিয়ে গতকাল বুধবার সকাল পৌনে নয়টার দিকে একটি ট্রাক ফরিদপুরের দিকে আসছিল। শিবরামপুর আজিজ পাইপের সামনে পূর্ব দিকের ছোট সড়ক থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে চলে এলে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী ওহিদুল ছিটকে পড়ে আহত হন। মোটরসাইকেলটি ট্রাকের সামনের চাকায় আটকে যায়। একপর্যায়ে মোটরসাইকেলের ট্যাংকের সঙ্গে ট্রাকের চাকার সংঘর্ষে ট্রাকে আগুন লেগে যায়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে। ওহিদুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।