পুড়িয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছফুরা খাতুন নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সাভারের হরিনদারা এলাকায় এ ঘটনা ঘটে। ছফুরার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার কর্ড্ডা কৃষ্ণপুর গ্রামে। ছফুরার বাবার অভিযোগ, পুড়িয়ে হত্যার উদ্দেশে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছিল।জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে কর্ড্ডা কৃষ্ণপুর গ্রামের নির্মাণশ্রমিক হারুন ওরফে হারানের সঙ্গে ছফুরার দ্বিতীয় বিয়ে হয়। তাঁরা সাভারের হরিনদারা এলাকায় থাকতেন। সেখানে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন ছফুরা। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল।গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসাধীন ছফুরার পাশে রয়েছেন পোড়া বানু নামের এক বৃদ্ধ। পোড়াবানু শৈশব থেকেই ছফুরাকে লালন-পালন করেছেন।পোড়াবানুর ভাষ্যমতে, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ছফুরা (২৫) শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে হাসপাতালে রেখে হারুন টাকা আনতে সাভারে গেছেন।হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদ কবির বলেন, ছফুরার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ছফুরার বাবা ছোহরাব আলী বলেন, অর্থ না থাকায় তাঁকে ঢাকায় পাঠানো সম্ভব হচ্ছে না।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠিয়ে খবর নেওয়া হচ্ছে। তবে ঘটনাটি সাভারে হওয়ায় সংশ্লিষ্ট থানা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’