পুড়িয়ে দেওয়া হলো চারটি খননযন্ত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলায় চারটি খননযন্ত্র (ড্রেজার) পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ফরিদপুর সদরের ধলার মোড় এলাকায় ও গত রোববার বিকেলে চরভদ্রাসনের হাজীডাঙ্গী এলাকায় এ অভিযান দুটি চালান দুটি আদালত।
ফরিদপুর সদরে এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবাংশু সৌম মহান এবং চরভদ্রাসনে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সগীর হোসেন।
গতকাল সোমবার দুপুরে ফরিদপুর সদরের ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত দুটি খননযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়। এ সময় এ খননকাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।
রোববার বিকেলে উপজেলার হাজীডাঙ্গী এলাকায় দুটি খননযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ২০ ফুট দীর্ঘ ৯৫টি পাইপ ধ্বংস করা হয়।