পুড়িয়ে মারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামে মিলনী হালদার (২২) নামের এক গৃহবধূকে স্বামীর বাড়ির লোকজন পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে মিলনীর স্বামী উজ্জ্বল হালদার এবং ননদ সীমা হালদার ও তাঁর স্বামী গত ১৩ জুন মিলনীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাত দিন পর গত শনিবার রাতে তিনি মারা যান।