প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার নূরপুর এলাকায় গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। স্থানীয় ব্যক্তিরা জানান, ওই এলাকার মৃত দুলাল জমিদারের বাড়িতে ফুলজান বেগম নামের এক নারী ভাড়া থাকেন। রাতে হঠাৎ ফুলজান বসতঘরের চারপাশে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের সব আসবাবসহ ৫০ হাজার টাকা পুড়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ দমকল বাহিনীর কর্মকর্তা মন্টু বিশ্বাস বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি|