পুড়ে গেছে ১৪টি ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারী গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১৪টি ঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে। বাহাগিলি ইউপির চেয়ারম্যান আতাউর রহমান শাহ জানান, গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মোসলেম উদ্দিনসহ তফছির উদ্দিন, নজির হোসেন, সুজির আলী ও সালাম মিয়ার টিনের ১৪টি ঘর এবং ঘরে থাকা ধান, চালসহ অন্যান্য কৃষিপণ্য ও আসবাব পুড়ে যায়।