পুড়ে গেছে ১৫০০ মণ পাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় দেড় হাজার মণ পাট পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, কুটি বাজারের হারুনুর রশিদ ও ফরিদ মুন্সী গুদামটি ভাড়া নিয়ে পাটের ব্যবসা করে আসছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নেভালেও ততক্ষণে গুদামের সব পাটই ভস্মীভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত হারুনুর রশিদ ও ফরিদ মুন্সী দাবি করেন, গুদামে রাখা প্রায় দেড় হাজার মণ পাট ভস্মীভূত হয়ে তাদের কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।