প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. সিদ্দিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে মুদি, মনিহারি, ফার্মেসি, কম্পিউটার, মুঠোফোন সার্ভিসিং, প্রসাধন ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানসহ ১৭টি দোকান পুড়ে গেছে।