পুড়ে ছাই হাজারো ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১২ নম্বরের ইলিয়াস মোল্লা বস্তিতে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভয়াবহ আগুন লাগে । কয়েক ঘণ্টার মধ্যে পুড়ে যায় হাজারো ঘর। আগুনের দাপটে ঘর থেকে খুব বেশি কিছু সরানোর সুযোগ পায়নি বস্তিবাসী। চোখের সামনেই পুড়ে ছাই হতে দেখে সর্বস্ব। আজ সোমবার সকাল সাতটার দিকে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন নেভানোর পর হতাশা যেন আরও জেঁকে বসে। অনেককেই দেখা যায় সর্বস্ব হারানোর যন্ত্রণা নিয়ে বিষণ্নভাবে বসে থাকতে।
ছবিগুলো আজ সোমবার সকালের।






