পুড়ে ছাই ১০ পরিবারের সহায়সম্বল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গতকাল শনিবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় ১০টি বসতঘর।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন সিরাজ, হানিফ, রুহুল আমিন, ইসমাঈল, মফিজ, কালাম, বাসু, মোস্তফা, হানিফ ও আমির।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ জানান, বাসু মিয়ার ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে তিনি মসজিদের মাইকে তা প্রচার করেন। আগুনের কথা শুনে মানুষ এলেও আশপাশে পুকুর না থাকায় তা নেভানো সম্ভব হয়নি। এতে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। তারা গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।