প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে মোরসালিন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। মোরসালিনের বাড়ি সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ায়। তিনি নিয়ামতপুর বিসিক শিল্পনগরী এলাকায় একটি মোটরসাইকেলের শোরুমে কাজ করতেন। গত রোববার রাতে মোরসালিন শোরুমে বসে মোটরসাইকেল সারাইয়ের কাজ করছিলেন। একপর্যায়ে পাশের পেট্রলের পাত্রে জ্বলন্ত সিগারেটের অংশ পড়লে এতে আগুন ধরে যায়।