পূজা উদ্যাপন পরিষদের নতুন কাপড় বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল ও গবিব মানুষের মাঝে রংপুর পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে দুই দিনব্যাপী নতুন কাপড় বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে ধর্মসভায় বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রংপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রথীশ চন্দ্র ভৌমিক, একই সংগঠনের সহসভাপতি বনমালী পাল, সাধারণ সম্পাদক বাবন প্রসাদ, ধর্মসভার সভাপতি বিপ্লব প্রসাদ, সাধারণ সম্পাদক পার্থ বোস, সহসভাপতি নিপেন্দ্রনাথ রায়, আইনবিষয়ক সম্পাদক প্রশান্ত রায় প্রমুখ।
পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জেলার অসচ্ছল ও গরিব দুই শতাধিক মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়। সেই সঙ্গে পঞ্চগড়ের দেবীগঞ্জ গৌরিও মঠে গত ২১ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় আহত গোপাল চন্দ্র রায়ের পরিবারকে রংপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে সাত হাজার টাকা দেওয়া হয়।