প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন মণ্ডপের পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে গতকাল মঙ্গলবার আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। সদর থানা-পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিল শেডে এ সভা হয়। এতে ৯৪টি পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া। সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। সভায় বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অশোক কুমার বাগচী, সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি