পূজামণ্ডপে ভিড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শহরের পূজামণ্ডপগুলোতে গতকাল বিজয়া দশমীতে উপচেপড়া ভিড় ছিল। হিন্দুধর্মাবলম্বীরা এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে গেছেন। বাদ্যযন্ত্রের তালে তালে তাঁরা নেচেছেন। সংগীত-কীর্তনে অংশ নিয়েছেন। কান্দিরপাড় কাত্যায়নী কালীবাড়ি, ঈশ্বর পাঠশালা, লাকসাম সড়কের মাতৃ সংঘ, মনোহরপুর, ঠাকুরপাড়া ও বাগিচাগাঁও এলাকার মণ্ডপ ঘুরে এই চিত্র দেখা যায়। মহানগর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল দে বলেন, এবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয়েছে।