পূজামণ্ডপে সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে নারায়ণগঞ্জে দুর্গাপূজার মণ্ডপগুলোতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের সহযোগিতায় ও জেলা পূজা উদ্যাপন পরিষদের নিজস্ব ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলায় পূজামণ্ডপের সংখ্যা ১৮৬টি। অনেক পূজামণ্ডপে বিপুল লোকের সমাগম ঘটে। কিছু মণ্ডপের প্রবেশপথ খুবই সরু। এসব কারণে গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।