পূজায় নিরাপত্তায় চট্টগ্রামে বিজিবির টহল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল শনিবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগর ও জেলায় টহল দেওয়া শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পূজা শেষ না হওয়া পর্যন্ত বিজিবির এই টহল চলবে বলে প্রথম আলোকে জানিয়েছেন বিজিবির দক্ষিণ-পূর্ব অঞ্চল চট্টগ্রামের পরিচালক (অভিযান) লে. কর্নেল এ আর এম নাছির উদ্দিন একরাম। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বিজিবি সদর দপ্তরের নির্দেশে গতকাল সন্ধ্যা থেকে নগর ও জেলায় বিজিবি নামানো হয়েছে। নগর ও জেলার সব পূজামণ্ডপের বাইরে বিজিবির টহল থাকবে।
গতকাল সন্ধ্যায় নগরের আন্দরকিল্লা জেএম সেন হল এলাকায় বিজিবির টহল দেখা গেছে।
এবার চট্টগ্রাম নগরে ৩২৫টি ও ১৪টি উপজেলায় মোট ১ হাজার ৬১৮টি সর্বজনীন মণ্ডপে এবার পূজা হবে।