পূজার বাজার সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজার বাকি আর মাত্র চার দিন। এ উৎসবকে উপলক্ষ করে সিলেট নগরের বিপণিবিতানগুলো ভরে উঠেছে রকমারি নকশার আর বাহারি নামের কাপড়ের সমাহারে। কেনাকাটা করতে ভিড়ও করছেন ক্রেতারা। দুপুর থেকে মধ্যরাত অবধি চলছে বিরামহীন কেনাকাটা। গতকাল বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, নয়াসড়ক, বারুতখানা এলাকার বিপণিবিতানগুলোতে ক্রেতাদের সমাগম সবচেয়ে বেশি। বিক্রেতারা জানান, ভারতীয় বাংলা ও হিন্দি চ্যানেলের নায়িকাদের নামে চালু শাড়ি ও থ্রি-পিসের কদর বেশি।